শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোরেলগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিস্বাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে, ঘষিয়াখালী গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে। শুক্রবার সকাল ১২টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাগেছে, উপজেলা বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামের মৃত. ফেরদৌস শিকদারের দুই ছেলে ব্যবসায়ী বাদল শিকদার ও তার ছোট ভাই প্রতিবন্ধী বাহাদুর শিকদারের দুটি বসতঘরে বৃহস্পতিবার গভীর রাতে শত্রæতাবসত অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে দুই ভাইয়ের বসতঘর দুটি সম্পূন্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতঘরে থাকা ছোট ভাইয়ের নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ বিভিন্ন মালামাল সহ কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। এ সময় বাড়ি দুটিতে পরিবারের লোকজন কেউ ছিলেন না।
ক্ষতিগ্রস্ত পরিবার বাদল শিকদার ও তার ভাই বাহাদুর শিকদার অভিযোগ তুলে বলেন, গত বছর ৫ আগষ্টের পর প্রতিবেশী আসাদ শিকদার তার লোকজন নিয়ে চিংড়ি ঘের দখলে নেয়। নিজেদের জমির মধ্যে জোরপূর্বক ঘৈঘর করে। তাদের নির্যাতনে নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে বাগেরহাট জেলা শহরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। বাড়িতে শুধু প্রতিন্ধী ছোট ভাই বাহাদুর শিকদার তার স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভাই তার শ^শুরের মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী সন্তানদের নিয়ে পাসের গ্রামে তার শশুরের বাড়িতে গেলে সেই সময়ের মধ্যে পূর্ব পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। স্থানীয় এক প্রতিবেশী ওই গভীর রাতে আসাদকে ফিরে যেতে দেখেছেন।

বাদল শিকদারের স্ত্রী হাফিজা বেগম, বাহাদুর শিকদারের স্ত্রী পলি বেগম, স্থানীয় আব্দুল হালিম হাওলাদার, হাসান শিকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জেবু, প্রচার সম্পাদক মো. এনায়েত গাজী সহ একাধিক স্থানীয়রা এ ঘটনার তদন্তপূর্বক বিচারের দাবি জানিয়েছেন উর্দ্ধতন প্রশাসনের প্রতি।আসাদ শিকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, এ ঘটনার সাথে তিনি জড়িত নন। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তা নিন্দা জানাই। পাশাপাশি তদন্তপূর্বক বিচার দাবি জানান তিনি।এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মাহমুদুর রহমান বলেন, ঘষিয়াখালী গ্রামে আগুনের খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন।তবে, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category