স্টাফ রিপোর্টার স্বপন মালাকার শিবা, সিলেট,।সিলেটে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
আজ সোমবার ৫ এপ্রিল বেলা ৪-৩০ মিনিটে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সময়ের মধ্যে গণভোটের ফলাফলের ভিত্তিতে জনরায় বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে সরকার সময়ক্ষেপণ করছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা অবিলম্বে জনরায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।