শিরোনাম:
রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

‘‘ভাইরাল তাজুর ফেসবুক পেজ পূনরায় সচল ’’

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর।।

‎স্বাধীনতা দিবসে জিলাপি বিক্রির ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরীর কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম। এরপর থেকে বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।প্রতিদিন তার বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে উৎসুক জনতা। কেউ সাক্ষাৎকার নিচ্ছেন, আবার পারিবারিক অসচ্ছলতা দেখে কেউ কেউ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এসব প্রতিশ্রুতি ও টানা সাক্ষাৎকার দিতে দিতে তাইজুলের এখন দিশেহারা অবস্থা। দিনের স্বাভাবিক কাজ করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।নাগেশ্বরীর নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর সরকার পাড়া গ্রামের বাসিন্দা তাইজুল ইসলাম তাজু। পেশায় একজন রাজমিস্ত্রির হেলপার। তিন ভাই ও তিন বোনের মধ্যে তাইজুল সবার বড়। বাবা ও মা শ্রবণ প্রতিবন্ধী। তাই তার আয়েই চলে পুরো সংসার। বাড়িভিটা না থাকায় অন্যের জমিতে দুটো টিনের ঘর তুলে গাদাগাদি করে থাকতে হয় তাদের।

‎জানা গেছে, মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ ভাইরাল হন তাইজুল ইসলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিন্নধর্মী উপস্থাপনা ও কথা বলার স্টাইলের কারণে ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরুতে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়। প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের নানা সমস্যাকে তুলে ধরে তৈরি করা তার একাধিক ভিডিও ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই তার পেজের ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের ঘর ছাড়িয়ে যায়। তবে হঠাৎ করে গতকাল তার পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনার জন্য অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করছেন। কিন্তু ২৪ ঘন্টার কম সময়ে তার সাইবার টিমের সাহায্যে পেজটি পূনরায় ফিরে পেয়েছে তাইজুল ইসলাম তাজু।

‎এ বিষয়ে তাইজুল ইসলাম তাজুর সঙ্গে মোবাইল ফোনে ৬ এপ্রিল সকাল ৯ টার দিকে  যোগাযোগ করা হলে তিনি বলেন আলহামদুলিল্লাহ পেজটি পূনরায় ফিরে পেয়েছি। আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।  সবাই আমার পাশে থাকবেন। ফেসবুক টিম আমার পেজটি সাসপেন্ড করছিলো পূনরায় সকল তথ্য দিয়ে পূনরায় ফিরে পেয়েছি।

‎তাইজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন (নারায়ণপুর ইউপি সদস্য) বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছিলো। আজ সকালে আবার পেজটি পুনরায় চালু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, অল্প সময়ে পেজটিতে বিপুল ফলোয়ার ও ভিউ বাড়ায় মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে সাময়িকভাবে পেজটি অদৃশ্য করে রেখেছিলো। আজ সকালে পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category