শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নিয়ম না মানায় কড়া বার্তা: সেনবাগে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) সেনবাগ সরকারি হাসপাতাল রোড এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম।

অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে এমএ লতিফ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং দি ইবনে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ, চিকিৎসক ডা. সরোয়ার হোসেন এবং সেনবাগের স্যানেটারি ইন্সপেক্টর মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিধিমালা না মানা, প্রয়োজনীয় কাগজপত্র ও মানদণ্ডে ঘাটতি থাকায় এই জরিমানা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে নিয়ম মেনে সেবা প্রদান করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনগণের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনবাগে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।এদিকে ভ্রাম্যমান আদালতের এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং অনেকেই স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category