অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে মানব পাচার মামলার আসামি পুত্রবধু ও শ্বশুরকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয় একজন কে। এবং শিবচর ডিসি রোড থেকে মাফিয়া সোবহানের স্রীকে আটক করা হয়।জানা যায় মানব পাচারকারী সোবাহান দীর্ঘ দিন লিবিয়া থেকে ভু-মধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে লিবিয়া থেকে যাত্রীদের ধরে নিয়ে পরিবারের সাথে যোগাযোগ করে বিশ লক্ষ থেকে পচিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা দিতে বিলম্ব হলে অমানবিক নির্যাতন করার অভিযোগ পাওয়া যায়।
আবু জম্মাদ্দর নামক এক ভুক্তভোগী জানান, আমার ছেলে কে কয়েকদিন যাবত মাফিয়া ধরে নিয়ে গেছে, ইতিমধ্যে জমিজমা বিক্রি করে বেশ কিছু টাকা বিভিন্ন একাউন্টের মাধ্যমে দিয়েছি, আরো টাকা টাকা চায়,। টাকা না দিলে মারধর করে ভিডিও দেয়,যা আসলে মেনে নেওয়া যায় না।
আরেক ভুক্তভোগী চুন্নু মিয়া বলেন, আমার ছোট ভাই কে মাফিয়া ধরে নিয়ে গেছে, আমাদের সাথে যোগাযোগ করে পচিশ লক্ষ টাকা মুক্তিপন দাবি করছে। টাকা না দিলে ছোট ভাই কে মাফিয়া মেরে ফেলার হুমকি দেয়। নির্যাতনের ভিডিও দেয় যা সহ্য করা কঠিন। আমরা এই দালাল মাফিয়াচক্রের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।গ্রেফতার তানিয়া বেগম কে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের শীর্ষ মানবপাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী কে শিবচরের ডিসি রোডের নিজে বাসা থেকে র্যাব সোবহান মোল্লার স্রী ও সালাম মোল্লা একই এলাকার আলী মোল্লার ছেলে। গ্রেফতার দুইজন সম্পর্কে পুত্রবধু ও শ্বশুর। দুপুরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্টেষ্ট আদালতের বিচারক মোশাম্মত তাবাসসুম আটক দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।