শিরোনাম:
মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ তুচ্ছ ঘটনায় দিঘলিয়ায় পান দোকানদারকে নির্মম মারধর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ঝুঁকিপূর্ণ ভবনে ১০ বছর ধরে পাঠদান ভ্যাট কমিশনারের বিরুদ্ধে রংপুরে সাংবাদিকদের মানববন্ধন- ২৪ ঘন্টার আল্টিমেটাম ধান বহনের সময় মাঠেই প্রাণ ঝরল শ্রমিক মান্নান শেখের প্রেমের টানে রংপুরে এসে বিয়ে করলেন চীনা যুবক বদরগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রশাসনের রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে উত্তাল পরিস্থিতি
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ঝুঁকিপূর্ণ ভবনে ১০ বছর ধরে পাঠদান

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে ১০ বছর ধরে পাঠদান মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে ১০ বছর ধরে পাঠদান
বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়নে দীর্ঘ ১০ বছর ধরে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ন ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ভবন ধসের আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থী ও স্থানীয় অবিভাবকরা। স্থানীয়দের দাবী বিদ্যালয়ের নতুন ভবন নির্মান করে শিক্ষার গুনাগত মান উন্নয়নে পরিবেশ ফিরিয়ে আনা।সোমববার সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ৪৬নং গাজী মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫৯ সালে স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৯৫-১৯৯৬ অর্থ বছরে সরকারী বরাদ্দে অফিস কক্ষ সহ ৪ কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনটি নির্মান করে পরিচালিত হয়ে আসছে শিক্ষা কার্যক্রম সহ ছাত্র-ছাত্রীদের পাঠদান। এ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সখ্যা রয়েছে ৭১ জন শিক্ষক মন্ডলী ৫ টি পদ থাকলেও কর্মরত রয়েছেন ৪জন শিক্ষক। প্রধান শিক্ষকের পদটি ২০২০ সাল থেকে শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন জাকারিয়া হাওলাদার। ক্লাসে ছাত্র-ছাত্রীদের পাঠদান চলাকালীন শিক্ষার্থীদের চোখে মুখে ভয়ের আতঙ্কের ছাফ। শ্রেনীকক্ষের বিভিন্ন স্থান থেকে ফলেস্তরা খসে পড়ছে। গোটা ভবনের বারান্দার পিলার গুলো ভেঙে পড়ে বেরিয়ে এসেছে রড। তারপর ও দীর্ঘ ১০ বছর ধরে এ ঝুঁকিপূর্ন ভবনে শিক্ষকরা দিচ্ছেন পাঠদান।
৫ম শ্রেনীর শিক্ষার্থী আমেনা আক্তার, নাদিয়া আক্তার, রুম্মান শিকদার সহ একাধিক শিক্ষার্থীদের সংবাদকর্মীদের কাছে একই প্রশ্ন কবে হবে আমাদের বিদ্যালয়ের নতুন ভবন। অবিভাবকরা আমাদের স্কুলে পাঠিয়ে প্রতি নিয়ত দূর্চিন্তায় থাকেন। আমাদের স্কুলে আমরা একটি নতুন ভবন চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category