শিরোনাম:
রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রংপুরের বদরগঞ্জে ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

Reporter Name / ৩৬২ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে আটক গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।গত সোমবার দিবাগত রাতে পৌরশহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন নেতার হলেন,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পৌরশহরে শাহাপুর মহল্লার নুরাইন শাহ সার্জিল(২৫) পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ,বালুয়াভাটা গ্রামের বাসিন্দা আল সাদ(২৩)পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

বদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে গত ১৬অক্টোবর রংপুর চিফ জুডিশিয়ার আদালতে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাদশাহ ওসমানী বাদী হয়ে মামলা করেন।এ মামলায় অন্য আসামী হিসেবে রংপুর-২ আসনের সাবেক সাংসদ ডিউক চৌধুরী, বদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ১৬৩ জনের নাম উল্লেখ করা হয়।৫০-৬০জনকে এ মামলায় অজ্ঞাত নামা আসামি করা হয়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার তিন ছাত্রলীগের নেতাকে মঙ্গলবার দুপুরে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category