শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয়  নাগরিকসহ আটক ২

Reporter Name / ৩০৪ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

ইবি ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার বিদ্যাবাগিস সীমান্ত থেকে তাদের আটক করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের সদস্যরা।

আটক হওয়া ভারতীয় নাগরিকের নাম বাবুল মিয়া। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা এলাকার জব্বার আলীর ছেলে। অন্যদিকে আটক বাংলাদেশি আনোয়ার হোসেন ওই উপজেলার বিদ্যাবাগিস এলাকার ক্যাটকেটু মিয়ার ছেলে। বিষয়টি ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান নিশ্চিত করেছেন।

বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে বিদ্যাবাগিস সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৮ এর সাব পিলার নং ৮ এস এর পাশ থেকে ভারতীয় নাগরিক বাবুল মিয়া ও বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেনকে আটক করে গংগাহাট ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ অভিযোগে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, আটক ভারতীয় নাগরিকসহ দুইজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category