শিরোনাম :
চিরনিদ্রায় দিঘলিয়ার প্রথম সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহর বিদায় ‎মাদক নয়, খেলাধুলার আলোয় গড়ে উঠুক তরুণ সমাজ: রায়হান কবির মিল্টন রূপসার সাংবাদিক আব্দুল মান্নান শেখ সড়ক দুর্ঘটনায় আহত আদর্শ ইউনিয়ন গড়তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী মোহিবুল্লাহ রফিক মোরেলগঞ্জে হোগলাবুনিয়া ইউনিয়নে কোডেকের সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ সদর ইউনিয়ন কোডেকের সংলাপ অনুষ্ঠিত ইট শিল্প রক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই: ইউএও সবিতা সরকার দিঘলিয়ার গাজিরহাটে বিএনপি নেতা বাদশা গাজীর মুক্তির দাবি ও অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন দিঘলিয়ায় হাঁটার বার্তায় সুস্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষায় হাইকিং অনুষ্ঠিত
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

চিরনিদ্রায় দিঘলিয়ার প্রথম সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহর বিদায়

Reporter Name
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, দিঘলিয়া শাখার প্রধান উপদেষ্টা সরদার শহীদুল্লাহ আর নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেলে ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দিঘলিয়া উপজেলার প্রথম সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত সরদার শহীদুল্লাহর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কর্মময় জীবনে দেশ ও মানুষের জন্য তাঁর অবদান এবং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার স্মৃতি এলাকাবাসীর মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম সরদার শহীদুল্লাহ ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মামুন রেজার চাচা, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলামের দাদা শ্বশুর এবং দিঘলিয়া প্রেসক্লাবের সহসভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদের বড় ভাই।
জানাজায় সর্বস্তরের মানুষের উপস্থিতি
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় সুতিরকুল ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, আলেম-ওলামা, সুশীল সমাজের প্রতিনিধি, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানাজায় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিভিন্ন মহলের শোক
সরদার শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাঁর মৃত্যুতে পরিবার ও সমাজের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ তাআলা যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category