শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

এমন বৃষ্টি কে না চায়- মনদীপ ঘরাই

Reporter Name / ২৮৭ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

লেখক,মনদীপ ঘরাই আজকের এই অবিরত বৃষ্টিকে দোষ দেই না কোনো। কারো কাছে জিজ্ঞেস করে ঝরতে হবে;

এমন তো কোথাও লেখা নেই।
তাই গলে যাওয়া মুক্তোর দানার মতো;
মেঘ ভেঙ্গে ঝরছে জল।
ভিজিয়ে দিয়ে যাচ্ছে দালান-কোটা, রাস্তা-জলাশয়
কিংবা মন।

(ছবি সংগ্রহীত)
এর মাঝেই খালি মাথায়, খালি পকেটে
গায়ে গামছা জড়িয়ে বাড়ি ফিরছে ;
নিউ ভোজন বিলাস রেস্টুরেন্টের মেসিয়ার।
সিগন্যালে ফুল বেচা মেয়েটি ফুলের বদলে বেচে দিয়েছে রাতের ঘুম।
তিন মাস বয়সী বাচ্চা কোলে বিষন্ন যুবতী নীরবে গুনছে:
পলিথিনের ছাদ বেয়ে নেমে আসা জলের ফোঁটা।
পাশের ঝুপড়ির বুড়ি মুখ খারাপ করছে ভেজা কাঠে চুলো জ্বলছে না তাই।
নিজের ভেজা গা চেটেপুটে শুকানোর চেষ্টা করছে গলির কালো সাদা কুকুরটা।
অফিস ফেরত ফিটফাট ভদ্রলোকও ভিজে গেছেন কুকুরটার মতো;
ছাতা না আনার আক্ষেপ মেটাতে এক লাথি দিয়েছেন কুকুরটার গায়!
ওভারব্রিজের শেডের তলে কোনো এক দেহ পসারিনী সাজগোজ করে-
হাতের কড়ায় জমিয়ে রাখছে ‘ব্যর্থ’ রাতের সংখ্যা।
ওই ব্রিজেরই ঠিক নিজে কালো শার্ট পরা এক তরুন মোবাইল ভিজতে দেবে না বলে নিজের পুরোটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে।পারছে না।
আচ্ছা, আগের দিনে যেমন করে বুক পকেটে রাখা চিঠি বৃষ্টিতে ভিজে কালি লেপ্টে যেতো, মোবাইলের টেক্সট ম্যাসেজ বা ম্যাসেঞ্জারের চ্যাটবক্সও কি বৃষ্টিতে ভেজে?
ভেজে হয়তো। তা না হলে ছেলেটা এত মরিয়া কেনো!
ফাঁকা রাস্তায় কাঁধের দায়িত্ব কিংবা অবসাদ নিয়ে অফিস ফেরত কোনো তরুণী রিক্সাওয়ালার দেয়া পলিথিনটা জড়িয়ে
-শুকনো থেকেও মনে মনে ভিজে যাচ্ছে জলে।
স্যান্ডেলের কাদা আর গায়ের ভেজা জামাটা মেনে নিতে পারছে না -রাস্তার ওপারের খিটখিটে বুড়োটা।
পাশেই ভেজা সিগারেটের প্যাকেটগুলো মুছতে মুছতে লোকসান গুনছে ফেরিওয়ালা।
ওরা কেউ বৃষ্টি চায় না। অন্ততঃ আজ না।
আর আমি?
অন্ধকারে বারান্দাতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আয়েশে ভাবছি;
এমন বৃষ্টি কে না চায়!
#মনদীপ_ঘরাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category