শিরোনাম :
রাজারগাঁও ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ফের চেয়ারম্যান হিসেবে মফিজুর রহমানকে দেখতে চায় এলাকাবাসী শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন চিরকুট লিখে আত্মহত্যা করলো তরুণী নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবাসহ গ্রেফতার -১ ইউনিয়নবাসীকে বেকারত্ব থেকে বের করে আনার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: রায়হান কবির মিল্টন  বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথচলা আজহারুল ইসলাম আরমান ঢালীর ‎বদরগঞ্জের গোপীনাথপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: থানায় লিখিত অভিযোগ ‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ 
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মুখপোড়া হনুমানের মৃত্যু

Reporter Name
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৬ নং পুল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় এ দূর্ঘটনাটি ঘটে।জানা যায়, শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় একটি মুখপোড়া হনুমান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে সিএনজি অটোরিকশা চালক অখিল মালাকার রাস্তার পাশে হনুমানটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি আহত হনুমানের মুখে পানি দেন এবং হনুমানটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেন৷ পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত মুখপোড়া হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন।

পরবর্তীতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হনুমানটিকে মৃত ঘোষণা করেন।মৃত মুখপোড়া হনুমানটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় মুখপোড়া হনুমানটি মারা গেছে বলে নিশ্চিত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category