শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কলসেন্টারের আড়ালে বিপুল অংকের সাইবার প্রতারণা চক্রের হদিশ গ্রেপ্তার-১

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

রিপোর্টার,সমরেশ রায় ও শম্পা দাস(পশ্চিমবঙ্গ) কলকাতা: আজ ১১ই ফেব্রুয়ারী মঙ্গলবার, মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকায়, কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা চক্রের হদিশ , পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার কল সেন্টারের মালিক।

পাঁশকুড়া থানা এবং দমদম পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালায় দমদমের মতিলাল কলোনিতে, যে বাড়িটিতে কল সেন্টার চলতো সেখানে হানা দিয়ে পুলিশ জানতে পারে মূলত কল সেন্টারের আড়ালে চলত সাইবার প্রতারণা।

জানা যায় অচেনা নম্বরে ফোন ধরলে , ফোনের অপর প্রান্ত থেকে নিঃসঙ্গতা কাটানো বা প্রেমের প্রস্তাব আসত, কখন বা চাকরির নাম করে রেজিস্ট্রেশনের নামে টাকা চাওয়া হতো। এই ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হয়েছে অনেকেই , বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেতেই তদন্ত নেমেছিল পুলিশ।

এই ঘটনায় মোট ১৮ জন মহিলা এবং কল সেন্টারে মালিককে গ্রেফতার করে পুলিশ। ১৭ জনের নামে দমদম থানায় সুওমোটো কেস হয়েছে, মূল অভিযুক্ত ঘনশ্যাম হালদারকে গতকাল গ্রেফতার করে পাঁশকুড়া থানায় নিয়ে আসা হয়েছিল। আজ তাহকে নিয়ে যাওয়া হয় তমলুক আদালতের উদ্দেশ্যে।

যদিও ঘনশ্যাম হালদার এই নিয়ে মুখ খুলতে চাননি, তিনি শুধু বলেন, এফআই আর দায়ের হয়েছে , কি হয়েছে দেখে নিন।

পাঁশকুড়ার বাসিন্দা তাপস হাজরার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে দমদম থেকে গ্রেফতার হয় ওই মূল অভিযুক্ত, পুলিশ সূত্রে জানা যায় পাঁশকুড়ার বাসিন্দা তাপস হাজরাকে বাড়িতে বসে কাজ পাইয়ে দেওয়ার নামে, তাহার কাছ থেকে ধাপে ধাপে মোট পাঁচ লাখ 86 হাজার টাকা আত্মসাৎ করে ওই জাল চক্র, তারপরে পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় কল সেন্টারের মালিক ঘনশ্যাম হালদার। বহুদিন ধরেই কল সেন্টারের আড়ালে এই চক্র বিভিন্নভাবে কাজ করে যাচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category