শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস

Reporter Name / ১৫১ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

উজ্জ্বল রায়,নড়াইল জেলা(প্রতিনিধি): নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস।২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত ২০০ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান এ রায় দেন।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।রায়ে খালাস পাওয়া উল্লেখযোগ্যরা হলেন: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জামায়াত নেতা ওলিয়ার রহমান এবং শরিফুল ইসলাম বেগ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অনেকে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান। এ মামলায় ৭৮ জনের নাম উল্লেখপূর্বক আড়াই থেকে ৩ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৭আগস্ট আদালতে ২০০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category