শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগর জামায়াতের মিছিল থেকে দ্রব্যমূল্য সহনশীল রাখার অনুরোধ

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ দ্রব্যমূল্য সহনশীল রাখতে এবং পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।২৮ ফেব্রুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর নাসিরনগর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি থানা জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে কলেজমোড়ে হাফেজ ইমরান চত্বরে গিয়ে শেষ হয়।শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন এবং রমজানের পবিত্রতা সম্পর্কে নানা স্লোগান দেন।নাসিরনগর উপজেলা জামায়াতের আমীর ছায়েদ আলীর সভাপতিত্বে মিছিলোত্ত্বর সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আমিনুল ইসলাম,অধ্যাপক সিরাজুল ইসলাম, সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি হামিম সহ বিভিন্ন স্তরের জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। কিছু অসাধু চক্র রমজান মাসকে টার্গেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করে। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর ভাবে ভূমিকা রাখতে হবে। অশ্লীলতা বন্ধ, রোজার সময় দিনের বেলা হোটেল বন্ধ রাখার জন্য হোটেল মালিকদের প্রতি অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category