শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জেলায় প্রায় দুই হাজার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসলো না ট্যাবের টাকা পেয়েও

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ
আজ ৪ঠা মার্চ মঙ্গলবার, জানাজায় জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় 2000 পরীক্ষার্থী পরীক্ষা দিল না ট্যাবের টাকা পেয়েও, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে,

সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার করে ট্যাবের টাকা পাওয়ার পরেও জেলায় প্রায় ২০০০ পরীক্ষার্থী বসলো না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০১৬৪ জন। যার মধ্যে ছাত্র রয়েছে ১৩৯১২ জন এবং ছাত্রীর সংখ্যা ১৬২৫২ জন, মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭১ টি।

জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী , তরুনের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের ৩২,২৪৮ জন ছাত্রছাত্রী, তারপরও প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসল না।

যদিও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, বেশ কিছু ছাত্রের পরিবারে আর্থিক অনটন থাকার কারণে ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়ে করেছে। জেলায় কুলবেড়িয়া ভিম দেব আদর্শ বিদ্যাপীঠে ৩০৮ জন ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসছে ২৮৮ জন।

বহি চকবেড়িয়া হাই স্কুলের ৬৩ জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে ৫৯ জন, এছাড়াও রয়েছে অনেক স্কুল।

কুলবেড়িয়া ভিমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন, মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পরও, ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন , প্রায় দুই হাজার পরীক্ষার্থী এ বছর রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দেয়নি, তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না, আগামী দিনে সরকার বিষয়টা তদন্ত করবে। এবং বিষয়টিকে সম্মুখে আনার চেষ্টা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category