শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগরে জাকের পার্টির দাওয়াতি ইফতার মাহফিল

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

নাসিরনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দাওয়াতি ইফতার মাহফিল আয়োজন করে উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।মঙ্গলবার (৪ ঠা মার্চ) উপজেলার গুনিয়াউক পশ্চিমপাড়া মরহুম গাউছ আলী ভুঁইয়ার বাড়িতে উপজেলা জাকের পার্টির সভাপতি মো. জাকির হোসেন চৌধুরী বাবু এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ শানু মিয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম হযরত মাওলানা আব্দুর রহমান কাপাসিয়া ও বিজয়নগর উপজেলার জাকের পার্টির সভাপতি ও বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম হযরত মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা জাকের পার্টির সহ সভাপতি মো. মাহমুদুর রহমান ভুঁইয়া,সাংগঠনিক সম্পাদক মো.বায়েজিদ মিয়া ও উপজেলা জাকের পার্টির ছাত্রফ্রন্টের সভাপতি মো. মাহিউর রহমান ভুঁইয়া প্রমুখ।

ইফতার মাহফিল শেষে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, শান্তি ও স্থিতিশীলতার তাগিদ জানানো হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাত করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category