শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নির্ধারিত মূল্যের বেশি নিলে আইনানুগ ব্যবস্থা:মেয়র ডা. শাহাদাত হোসেন

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: নির্ধারিত মূল্যের বেশি দামে খোলা ভোজ্যতেল বিক্রি বা মজুতদারি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।বুধবার( ৫ মার্চ)২৫খ্রিঃ নগরীর কাজীর দেউরি বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র জানান, খোলা ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। কেউ এই দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি বাজারে মনিটরিং টিম কাজ করছে।মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ নির্ধারিত দামের বেশি বিক্রি করে বা মজুতদারি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিছু ব্যবসায়ী দাবি করেছেন, তারা বেশি দামে তেল কিনেছেন, তাই বেশি দামে বিক্রি করতে চান। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না।”

তিনি আরও বলেন, “জনগণ এখন অনেক সচেতন। তারা অন্যায়ভাবে বেশি দামে তেল কিনবে না। যদি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা চায়, তাহলে জনগণকে প্রতিবাদ করতে হবে এবং আমাদের ম্যাজিস্ট্রেট টিমকে জানাতে হবে।”মেয়র জানান, বাজারে বোতলজাত তেল পাওয়া গেলেও খোলা তেলের সরবরাহ কম।তিনি ব্যবসায়ীদের খোলা তেল সরবরাহ বাড়ানোর নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ নির্ধারিত মূল্যে তেল কিনতে পারে।

“রমজান সংযমের মাস, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে মানুষকে কষ্ট দিচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনগণকে স্বস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসে, ততদিন আমাদের অভিযান চলবে।”তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে এবং জনগণকে হয়রানি না করতে। একই সঙ্গে তিনি জনগণকে আহ্বান জানান, নির্ধারিত মূল্যের বেশি টাকা চাইলে প্রতিবাদ করতে এবং সিটি কর্পোরেশনের মনিটরিং টিমকে অবহিত করতে। এসময় উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category