শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সাকিব হোসেন,(পটুয়াখালী)জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া এক কন্যা শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে এনছান মৃধা ওরফে গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপড়া থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ওই শিশু বড়ই খেতে এনছান মৃধার বাড়িতে যায়। এসময় এনছান তাকে বড়ই দেয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে একাধিকার হাত দিয়ে ধর্ষণচেষ্টা চালায়।এসময় ওই কন্যা শিশু জোরাজুরি করে কোনো রকমের তার কাছ থেকে ছুটে দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে। কিন্তু বিষয়টি তার মা তেমন গুরুত্ব দেয়নি।

শুক্রবার রাতে ওই শিশুর মা শরীরে এলার্জির মলম দিতে গিয়ে বাম পাশের একটি অংশ ফুলা দেখে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। পরে সকালে থানায় মামলা দায়ের করেন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category