শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

এক নেতার বিরুদ্ধে গাদাগাদা অভিযোগ,পরিবারের পাশে জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার

Reporter Name / ১৪৭ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সমরেশ রায় ও শম্পা দাস,(পশ্চিমবঙ্গ): আজ ১৭ই মার্চ সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মোকরামপুর এলাকায়, এক নেতার বিরুদ্ধে তোলা আদায় থেকে শুরু করে গাদা গাদা অভিযোগ রয়েছে, জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার,গত ৮ তারিখ নারী নির্যাতনের ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার, আর ওই নেতাকে গ্রেপ্তারের দাবীতে নির্যাতিতার বাড়িতে এলেন, জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার।

প্রসঙ্গত গত রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়নগরের মকরামপুরে , তৃণমূলের দলীয় কার্যালয়ে, ওই এলাকার এক বিজেপি নেত্রীকে তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে ধর্ষণ করে মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এমনটাই অভিযোগ ওই নির্যাতিত মহিলা।ঘটনার অভিযোগের প্রায় সাতদিন পর তৃণমূল নেতা গ্রেফতার না হওয়ায়, নারায়ণগড়ের মকরামপুরে নির্যাতিতার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার, এদিন তিনি নির্যাতিতার বাড়িতে ঢুকে একান্তেই নির্যাতিতার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন, নির্যাতিতা সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান , আমি একটা মেয়ের জন্য এসেছি, কিন্তু এখানে এসে অত্যন্ত কুড়িটা মহিলার অভিযোগ পেলাম। যারা প্রত্যেকেই ওই একজন ভদ্রলোক, যিনি ধর্ষক তিনি কোন না কোন সময় তাদের আর্থিক অবস্থার সুযোগ নিয়ে, তোলা সহ ,তাদের বাড়ি দখল করা, তাদের শারীরিক অত্যাচার চালিয়ে রাখে। এর থেকে আমার মনে হচ্ছে সে যেন আরেক সেক সাহাজাহান। এই অঞ্চলের বেতাব বাদশা,সে যা বলবে তাই হবে এবং মানুষ তাই শুনবে।

যদিও ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করার পরে , তিনি ওই তৃণমূল নেতার গ্রেফতারের দাবীতে উপস্থিত হন নারায়ণগড় থানায়, থানায় পৌঁছে নারায়ণগড় থানার ওসি ও খরগোপুর মহকুমার অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন।থানা থেকে বেরিয়ে অর্চনা মজুমদার বলেন , পুলিশ আশ্বাস দিয়েছে ১৫ দিনের মধ্যে দোষীকে গ্রেফতার করবে , আর যদি তা ব্যতিক্রম হয় তাহলে তার অ্যান্টিবায়োটিকও আমাদের তৈরি আছে। এমনই জানান মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। যাবার সময় মহিলা পরিবারকে আশ্বাস দিয়ে যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category