শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলে ছাত্র আন্দোলনে হামলা,সাবেক মেয়র আঞ্জুমান আরা ও যুবলীগ সেক্রেটারি খোকন সাহা কারাগারে

Reporter Name / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ছাত্র আন্দোলনে হামলা, নড়াইল সাবেক মেয়র আঞ্জুমান আরা ও যুবলীগ সেক্রেটারি খোকন সাহা কারাগারে। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র–জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার নেতৃত্ব দেয়ার পৃথক দুইটি মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন। পরে দুপুর সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় তাদের আদালত থেকে কারাগারে নেয়া হয়।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হক এ প্রতিবেদক উজ্জ্বল রারকে বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের আগস্টের ৪ তারিখে নড়াইল সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে। মিছিলে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে নড়াইল সদর থানায় ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

ওই মাসের ১৯ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান একই অভিযোগ এনে আরও একটি মামলা করেন। এই মামলার ২ নং আসামী খোকন সাহা এবং ২৬ নং আসামী মেয়র আঞ্জুমান আরা। গত ২৭ জানুয়ারী আসামীরা হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। বৃহস্পতিবার (২০ মার্চ) নড়াইলের আদালতে হাজির হবার পরে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।আসামীদের আদালত থেকে হবার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্ত্বরে আসে। পরে পুলিশ ও সেনাসদস্যের নিরাপত্তার মধ্যে আসামীদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় মেয়র আনজুমান আরা ও খোকন সাহা জয় বাংলা শ্লোগান দিলে বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category