শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বিএনপি ক্ষমতার জন্য নয় জনগণের জন্য রাজনীতি করে- মনা

Reporter Name / ১৬৩ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মোঃ ফারহাদ হোসেন- খুলনাঃ ১৩ মার্চ ২০২৫ ইং তারিখে খুলনা বিভাগের বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্তবলী উপলক্ষে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ২টায় নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন মিলনায়তনে খুলনা মহানগর বিএনপির মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন , সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। কিছু কিছু গিনিপিককে একটু বড় জায়গায় পৌঁছানো, স্বাবলম্বিতা অর্জন করার চেষ্টা করা হচ্ছে। এটা একটি বড় ষড়যন্ত্র। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে সোজাসুজি নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেই সংস্কারগুলো করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করতে হবে। স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যড়যন্ত্র করে বেড়াচ্ছে। অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা। সকল ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ সহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। দলীয় কার্যালয়ে আলোকসজ্জা, সকাল ৬টায় গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। কর্মসূচি সফল করতে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়।

সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পাওয়ায় শুকরিয়া আদায় করা হয়। সভা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কর্মকান্ডে না জড়ানোর জন্য সর্বোচ্চ সর্তক করা হয়। এরপরে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিভিন্ন ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category