শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ঘাটভোগে চোর ধরতে সহায়তার জেরে মারপিট লক্ষ টাকা ছিনতাই

Reporter Name / ১৩৫ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

দৈনিক ইবি নিউজ: ঘাটভোগ গ্রামে চোর ধরতে সহায়তা করেছিল সবুজ (২৬) নামে এক যুবক। এ ঘটনার জেরধরে গত ১৭ মার্চ বিকেলে সবুজকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রূপসা থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

ভুক্তভোগী ও অভিযোগ পত্রে জানা যায়- রূপসার ঘাটভোগ গ্রামে গত ১৭ মার্চ আমার পিতা মো. শামসুর শেখ পাশ্ববর্তী এলাকা কঁচাতলা বাজারে রড-সিমেন্ট ক্রয়মূল্য ১ লক্ষ টাকা বাড়ি থেকে নিয়ে ঐ বাজারে দিয়ে যেতে বলেন। পরে আমি ও আমার ২ বছরের বাচ্চাকে নিয়ে বিকেল ৫ টার দিকে নিজ বাড়ি থেকে ১ লক্ষ টাকা মোটরসাইকেলে যাওয়ার পথে দারুল কোরআন মাদ্রাসার সম্মুখে পৌছানোমাত্র গালিগালাজ সহ মারপিট করে সমুদ্বয় টাকা ছিনিয়ে নেয় একই এলাকার মো. ইলিয়াস শেখ ইলু (৫৬), রাজীব গাজী (৩০), ঝর্না বেগম (৪৫), রিপা বেগম (২৫), তাসলিমা বেগম (৫০) সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে রূপসা থানায় অভিযোগ দায়ের করি। তাদের কোন করমই বাধা দেয়নি

উল্লেখিত বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কাজী আ: কুদ্দুস বলেন- গ্রামের বাড়িতে একটি কসমেটিক্স দোকানের মালামাল ১৪ মার্চ রাতে চুরি হয়ে যায়। পরের দিন ১৫ মার্চ চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন খোঁজে থাকার মধ্যে বিকেলে হঠাৎ ফোন আসে, চুরি যাওয়া মাল পাশের ওয়ার্ড নারকেলী চাঁদপুর গ্রামে একটি কসমেটিক দোকানে বিক্রি করতে গিয়েছে আজিজ শেখের ছেলে আশিক শেখ। এ বিষয়ে স্থানীয় জনতা ক্ষিপ্ততা দেখে আমি রূপসা থানা ওসিকে অবহতি করি। পরে পুলিশের হস্তক্ষেপে চোর স্বীকার করে- স্যালোমেশিন, কবর স্থানের টিউবওয়েল, আইপিএস ব্যাটারী, বাইসাইকেল সহ বিভিন্ন চুরি সংঘঠিত করেছে। এ ব্যাপারে সবুজকে মারপিট করা এবং তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া খুবই দুঃখজনক! এহেন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।সংরক্ষিত ইউপি সদস্য স্বপ্না রানী জানান- এলাকায় এ ঘটনাটি খুবই দুঃখজনক। তবে এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। চোরদের আটক করায় তাদের সহযোগীরা এলাকায় পরিবেশ আরো বিচ্ছিন্নতা সৃষ্টি করে তুলেছে। এদের দমন করা হোক।ঘটনার বর্ণনা দিয়ে বিবাদী ঝর্না বেগম বলেন- আমি বাড়িতে অবস্থানকালে সবুজ শেখ মোটরসাইকেলে যাচ্ছিল। তখন ওকে আমি গালি দিয়ে বলেছি তুই আমার নির্দোষ ছেলেটিকে মেরে চুরি মামলায় দিয়েছিস আল্লাহ যেন তোর বিচার করে। তাৎক্ষনিক সবুজও আমাকে পাল্টা গালি দিয়ে চলে যায়। এ সময় কোন মারামারির ঘটনা ঘটেনি, যেহেতু আমি একজন পঙ্গু মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category