শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ছেলের রক্তমাখা শার্ট হাতে নিয়ে বিচারপ্রার্থী মা

Reporter Name / ২৫০ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ প্রতিবন্ধীকে মারধর করে করেছে রক্তাক্ত। এর প্রতিবাদ করায় মারধর করা হয় ওই প্রতিবন্ধীর বাবাকেও। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার করেছে মামলা। তবে এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিরপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এরপরও থামেনি তাদের প্রতিবাদ। সন্তানের রক্তমাখা শার্ট হাতে নিয়ে বিচার প্রার্থী হয়েছেন মা।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের লালুয়ারটুক গ্রামের। রোববার গুরুতর আহত সন্তান খলিল মিয়ার রক্তমাখা জামা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তার মা আবেদা খাতুন।খলিলের মা আবেদা খাতুন বলেন, ‘আমার ছেলেকে ওরা কুপিয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি আমার সন্তানের রক্তমাখা কাপড় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এর বিচার চাই।’

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন ও হাওরবেষ্টিত গোয়ালনগর ইউনিয়নের মানুষের চিকিৎসার যাতায়াতের জন্য একটি স্পিডবোট অ্যাম্বুলেন্স দেয় সরকার। গত ১৬ মার্চ সেই স্পিডবোটে উঠেছিল প্রতিবন্ধী শিশু সানি। এর জেরে তাকে মারধর করে বোটের চালক শাজাহান মিয়া। নিজের প্রতিবন্ধী সন্তানকে মারধরের বিষয়টি শাজাহানকে জিজ্ঞেস করেন খলিল মিয়া। এতেই ক্ষিপ্ত হন শাজাহান। কয়েকজন মিলে খলিলকে কুপিয়ে জখম করে তারা। খলিল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।এ ঘটনায় ভুক্তভোগী খলিল মিয়ার ভাই মিলন মিয়া গত ১৮ মার্চ নাসিরনগর থানায় একটি মামলা করেন। যেখানে আসামি করা হয় চারজনকে। তারা হলেন, মো. শাজাহান মিয়া (৪৮), মো.ফারুক মিয়া (৩২), মো. জুয়েল মিয়া (২৫) ও মো.সুজন মিয়া (২৩)। এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।গোয়ালনগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আজহারুল হক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। প্রতিবন্ধী ছেলেটি স্পিডবোটে উঠা নিয়ে ঝামেলা হয়েছে।’
নাসিরনগর থানার ওসি খায়রুল আলম বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category