শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীতে ৩টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

Reporter Name / ১১৮ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ৩ মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। শুক্রবার (২৮ মার্চ) ভোর ৫টার দিকে গলাচিপা পৌরশহরের কাঁচাবাজারের রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা হলেন- মোজাফফর খন্দকার (৬৫), রবি পাল (৪০) ও শাহ আলী (৪০)। এতে মোজাফফর খন্দকার ও তার স্ত্রী কহিনুর বেগম আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে চিকনিকান্দির সুতাবাড়িয়া এলাকার বাসুদেব দাসের ঘরে রাত আনুমানিক আড়াইটার সময় আগুন লাগে।এতে ঘর ও ঘরের পাশের গোয়ালঘর পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে দুটি গরু মারা গেছে। গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন সাবঅফিসার কামাল হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category