শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে মোটরসাইকেল রেসিং করার সময় দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু

Reporter Name / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

রানা ইসলাম বদরগঞ্জ রংপুরঃ রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক (১৪) অপর এক জনের পরিচয় পাওয়া যায় নি। নিহত আশিকের বাড়ি বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর পাকের মাতা ধনতলা এলাকায়। মৃত আশিক ধনতলা গ্রামের ইব্রাহিমের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ঈদ আনন্দ উদযাপন করার জন্য আশিক ও তার বন্ধু মিলে দুই মোটরসাইকেল নিয়ে পার্বতীপুর যাওয়ার সময় রেসিং করার সময় টেক্সের হাট এলাকায় মোটরসাইকেল রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আশিক ও তার বন্ধু পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল নিহত আশিক ও তার বন্ধুকে থেকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদরগঞ্জ থানায় খবর দিলে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পৌঁছায়।

বদরগঞ্জ থানার এসআই বিদ্যুৎ মজুমদার জানান, চার বন্ধু মিলে মোটরসাইকেলে পার্বতীপুর যাওয়ার পথে টেক্সের হাট এলাকায় নিজেদের দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়ে দুজনের মৃত্যু হয় একজনের পরিচয় পাওয়া গিয়েছে তার নাম আশিক পিতা ইব্রাহিম। বাড়ি মধুপুর ধনতলা গ্রামে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। অপরজনের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার জানান, টেক্সের হাট এলাকায় দুই মোটরসাইকেল সংঘর্ষে দুজনে মৃত্যু হয়েছে। একজনের পরিচয় পাওয়া গিয়েছে অপরজনের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category