শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বিরল থানার এসআই এর বিরুদ্ধে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ

Reporter Name / ৪২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরল থানার এসআই স্বপন কুমারের বিরুদ্ধে নগদ ১ লাখ ৫ হাজার টাকা সহ স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া উঠেছে । বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকের বাড়ীতে গত বুধবার (১৬ই) এপ্রিল রাত আনুমানিক পৌনে এগারোটায় ঘটনাটি ঘটে। বিরল থানায় কর্মরত থাকার পর থেকে ধোনী ও গরীব পরিবারের মধ্যে ঝগড়া ও জমি জমা নিয়ে ঝামেলা হলে সে ঘটনার বিষয়ে থানায় অভিযোগ হলে সে অভিযোগের উপর ভিত্তি করে গরীব ও অসহায় মানুষদের বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা চাঁদা হিসাবে হাতিয়ে নেয়।

অভিযোগ তদন্ত করার জন্য বিরল থানাধীন যে কোন স্থানে গেলে সে থানার ফোর্স নিয়ে যায় না, সে অসৎ উদ্দেশ্যে সাধারণ মানুষ ও নেশায় আসক্ত লোকজনকে নিয়ে অভিযোগ তদন্ত করার জন্য যায় এবং উক্ত নেশায় আসক্তদের দ্বারা বাদী ও বিবাদীর কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও সে জমি, লিচু বাগান জোবর দখল করার কাজে লিপ্ত হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।১৬এপ্রিল, ২০২৫ বুধবার রাতে লিখিত অভিযোগে আবু বক্কর সিদ্দিকের ছেলে নাঈম রানা (২৬) জানায়, বিরল থানার এসআই স্বপন কুমার (৪৬) (বিপি নং-৮৫০৫০৮০৪৪১) ও দিনাজপুর কোতয়ালী থানার খাঁনপুর পূর্বডাঙ্গাপাড়ার মৃত আব্দুল গনির ছেলে প্রাইভেটকার ড্রাইভার তোফছের আলী (৪০) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন গত বুধবার (১৬ই)এপ্রিল রাত আনুমানিক পৌনে ১১ টায় আমার ও আমার বাবার অনুপস্থিতিতে বিরল থানার এসআই স্বপন কুমারসহ ড্রাইভার ও অজ্ঞাতনামা আসামীগনরা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একটি পিস্তল, টিপ চাকু, চাইনিজ টিপ স্টিক সহ ইত্যাদি বিদেশি অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে একটি প্রাইভেট কার যাহার (রেজি নং: ঢাকা মেট্রো-খ-১২-৪৮৮৮) এসে আমার বাড়ীর সদর দরজায় ধাক্কাধাক্কি করাসহ ডাকা ডাকি করে। সেই সময় আমার মা নাছিমা বেগম উপরোক্ত আসামীগনদের পরিচয় চাইলে তারা পুলিশ পরিচয় দেয় এবং আসামী ধরার জন্য এসআই স্বপন কুমার হ্যান্ডকাপ বাহির করে আমার বাড়ী সার্চ করবে মর্মে জানায়।

আমার মাতা আসামী নাই বলে অস্বীকার করলে এসআই স্বপন কুমার হাতে থাকা হ্যান্ডকাপ প্যান্টের পকেটে রেখে হাতে পিস্তল নিয়ে আমার মাতাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে। সে সময় আমার মাতা বাড়ীর সদর দরজা খুলে দিলে উক্ত সকল আসামীগনেরা আমার বাড়ীর ভিতরে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করে আমার বিছানার নিচে থাকা সরকারি পুকুর ইজারার জন্য রাখা নগদ ১ লাখ ৫০০০ টাকা অসৎ উদ্দেশ্যে নিয়ে নেয়। এরপর  প্রাইভেটকার ড্রাইভার তোফছের আলী সোকেসের ড্রয়ারে থাকা প্লাস্টিকের বাক্সের ভিতরে আমার মায়ের গলার স্বর্ণের একটি চেইন, কানের দুল, হাতের বালা একজোড়া এবং মাথার টিকলী বের করে নিয়ে নেয়। আমার মা ডাক চিৎকার করলে আমার মাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। সেই সময় আমার মা ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগণেরা লোকজনের উপস্থিতি টের পেয়ে চলে যাওয়ার সময় আমার মাকে পিস্তল উঁচু করে বলে এই বিষয়ে কাউকে জানালে তোদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমুলক মামলায় ফাঁসানোর হুমকি প্রদর্শন করে।

অভিযুক্ত বিরল থানার এস আই স্বপন কুমারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি সাক্ষাতে কথা বলার কথা জানিয়ে ফোন কলটি কেটে দেন।
এ ব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর মুঠোফোনে জানান, ঘটনাস্থলে এসআই স্বপন কুমার গেছেন, তবে তাঁকে না জানিয়ে ঘটনাস্থলে গেছেন। কোন লিখিত অভিযোগ ছিল না। মৌখিক অভিযোগের ভিত্তিতে গেছিল বলে জানান। এ ব্যাপারে বিরল থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category