শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দুমকিতে নানীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক নাতি

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে হামলার পরে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মনির হোসেন(৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।অপরদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। হামলায় আহত বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

শনিবার(১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার চাচতো নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নানার বাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম হোসেন মিরা।

স্থানীদের ভাষ্য, গভীর রাতে বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছনের দিক থেকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে তিনি। টাকা না পেয়ে বাবুল খানকে পিটিয়ে নীলা ফুলা জখম করেন তিনি। তান্ডবের একপর্যায়ে অন্ধ বৃদ্ধা পিয়ারা বেগমকে ধর্ষণ করে হত্যা করা হয়।

রাশিদা বেগম বলেন, ওদের(মনির) সাথে আমাদের কোন ঝগড়া নেই। গতকালকেও সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে গেছে সে। তবে তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। পরবর্তীতে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নিয়েছি আমি।

অভিযুক্ত মনিরের ফাঁসির দাবি করে অপর স্বজনরা জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছ। এছাড়াও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।দুমকি থানার পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ইবি২৪ কে বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটির এখনও তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category