শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সেনহাটি ইউনিয়নে দুর্বৃত্তের চাপাতির কোপে কিশোর আহত

Reporter Name / ২৯৬ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

শাহাদাত হোসেন নোবেল,দিঘলিয়া,প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাহাউদ্দীন মাদ্রাসার পাশে কলোনী এলাকায় দুর্বৃত্তের ধারালো চাপাতির কোপে শান্ত নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে বাহাউদ্দিন মাদ্রাসা এলাকার জুলফিকারের পুত্র। আহত শান্তকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়ায় তার অবস্থা আশংকাজনক।

সেনহাটি ইউনিয়নের পুলিশ ফাঁড়ির এএসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন আহতকে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য বলা হয়েছে। অভিযুক্ত আলমাসকে বাড়ি গিয়ে তাকে বাড়ি পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

এলাকাবাসী ও দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, গত শনিবাব সন্ধ্যায় ঈদের পরে ফুটবল খেলার মাঠে সৃষ্ট গোলযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার দিন শান্ত রাস্তার পাশে একাকী বসে ছিল। এ সময় একই এলাকার মৃত জাহাঙ্গীরের পুত্র আলমাস (১৮) পূর্ব পরিকল্পনা অনুযায়ী শান্তকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আলমাসকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। আহতের মা জানান, ঈদের পরে মাঠে ফুটবল খেলার সময় আমার পুত্রের সাথে মৃত জাহাঙ্গীর কবিরাজের পুত্র আলমাসের কথা কাটাকাটি হয়। এবং সে আমার পুত্রকে জীবন নাশের হুমকী দেয়। তারই ধারাবাহিকতায় আজ আমার ছেলেকে জীবনে মেরে ফেলার উদ্দেশ্যে দা নিয়ে বের হলে লোকজন দা কেড়ে নেয়। পরবর্তীতে সে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আমার ছেলেকে রক্তাক্ত জখম করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category