শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

তারাউল্লাহ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৭ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের পূর্বগ্রাম তারাউল্লাহ গ্রামবাসির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে ওই ইউনিয়নের তারাউল্লাহ ফুটবল খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া-০১(নাসিরনগর) আসনের বিএনপির দলীয় মননোয়ন প্রত্যাশী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।এ সময় চাপড়তলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন ভূঁইয়া, চাপড়তলা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কায়সার মাহমুদ ও চাপড়তলা ইউনিয়নের তারাউল্লাহ গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুর রহমান শফিক
সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ তৈয়ব আলী জানান, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় লক্ষাধিক মানুষ হবে।এ বিষয়ে চাপড়তলা ইউনিয়নের মো.ফজলুর রহমান জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।ফুটবল টুর্নামেন্টে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের “লক্ষীপুর একাদশ” ৫-৪ গোলে ট্রাইব্রেকারে বিজয়নগর উপজেলার “ইসলামপুর একাদশ” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি মহিষ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি খাসী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category