শিরোনাম:
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে অবস্থান রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

গাজী রাসেল আকবর,নিজস্ব প্রতিনিধিঃ অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর বিরুদ্ধে যশোর জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন উপজেলা পরিষদের আবাসিক এলাকার বাসিন্দারা। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বাক্ষরিত স্মারক লিপি জেলা প্রশাসক অফিসে জমা হয় রববার (১৬মার্চ)।স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে বর্তমান নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী নিজ প্রয়োজনে গেজেটেড কোয়ার্টার নিলাম পূর্বক, আবাসিক এলাকার কোয়াটারে বসবাসরত ছোট ছোট বাচ্চাদের খেলার মাঠ, সুপেয় পানির একমাত্র টিউবয়েল এর স্থান সহ সম্পূর্ণ এরিয়া তার নিজ স্বার্থে বাউন্ডারি র্নিমাণ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্মারক লিপিতে আরোও উল্লেখ করা হয় যে, বিগত নির্বাহী কর্মকর্তা গণ বাচ্চাদের খেলার সামগ্রী সহ মাঠের উন্নয়ন, উপজেলা পরিষদের জন্য একটি আধুনিক মসজিদ নির্মান করাসহ নানা উন্নয়ন মুলক প্রকল্প গ্রহন করেন।অভিযোগ কারীদের দাবি জেলা প্রশাসক নিজে সরোজমিন পরির্দশন করে যথাযথ ব্যবস্থা নিবেন বলে বলে তাদের বিশ্বাস।অভিযোগের বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে একজন অভিযোগকারী বলেন, ইউএনও স্যার নিজের প্রয়োজনে বাচ্চাদের খেলার মাঠ নষ্ট করছে। যেহেতু আমরা চাকুরী করি এর চাইতে বেশি কিছু বলতে পারছি না।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, আমার বিরুদ্ধে কোন অভিযোগ হয়েছে কিনা তা আমার জানা নেই।যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, লিখিত কোন অভিযোগ বা স্মারক লিপি হাতে পাইনি। তবে স্থানীয় ভাবে বিষয়টি জেনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category