শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

​দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদনে ফিরেছে। বৃহস্পতিবার রাতে ইউনিটটি চালু হওয়ার পর জাতীয় গ্রিডে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। কয়লা সংকটের কারণে গত ১১ জানুয়ারি থেকে এই কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।
​বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত হওয়ায় একটি ইউনিট সচল করা হয়েছে। বর্তমানে এখান থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো হবে। তিনি আরও জানান, মে মাসের মধ্যে কেন্দ্রের অন্য ইউনিটটিও চালু করার পরিকল্পনা রয়েছে।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় এতদিন উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। বর্তমানে অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে ১২ লাখ মেট্রিক টন কয়লা আমদানির প্রক্রিয়া চলছে। এই পরিমাণ কয়লা দিয়ে কেন্দ্রটি প্রায় চার মাস চালু রাখা সম্ভব হবে। এরই মধ্যে কয়লাবাহী জাহাজ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে।
​বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিম জানান, ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি পূর্ণ শক্তিতে চললে দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। এতে তেল ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ কমবে।
​উল্লেখ্য, প্রায় ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সালের জানুয়ারি ও এপ্রিলে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল। তবে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত না হওয়ায় চালুর কিছুদিনের মধ্যেই উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমান সেচ মৌসুম ও গ্রীষ্মের বাড়তি চাহিদা মোকাবিলায় কেন্দ্রটির উৎপাদন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category