শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ইংল্যান্ডের ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী

Reporter Name / ২৭০ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ ইংল্যান্ডের ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন তিনি।২০২৪ সালের ৪ জুলাইয়ের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর রুশনারা আলীকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

রুশনারা আলী টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে নির্বাচন করে জয়ী হন। ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হন তিনিসম্প্রতি পূর্ব লন্ডনের নিজস্ব টাউন হাউস থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে রুশনারা আলীর বিরুদ্ধে। এরপর সেই বাড়ির ভাড়া বাড়িয়ে ৭০০ পাউন্ড করেন তিনি।একটা সময় ভাড়াটিয়াদের শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকলেও; নিজেই এই কাজ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

যদিও রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাড়ি বিক্রি করার জন্য তিনি ভাড়াটিয়াদের তুলে দিয়েছিলেন। কিন্তু ক্রেতা না পাওয়ায় আবারও বাড়ি ভাড়া দিয়েছেন তিনি। এমন সমালোচনার মুখেই তার মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা আসল।প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের কাছে পাঠানো চিঠিতে রুশনারা আলী লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, ভারাক্রান্ত মনে আমি মন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার পার্টির সরকারের প্রতি আমার আনুগত্য সবসময় বজায় থাকবে।এরপর ভাড়াটিয়া সংক্রান্ত অভিযোগের ব্যাপারে তিনি বলেন সবসময় আইন অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি এবং নিজের দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করেছি। কিন্তু আমি যদি মন্ত্রি হিসেবে থাকি তাহলে সরকারের কাজে ব্যঘাত ঘটতে পারে। এ কারণে আমি মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের একাধিকবারের এমপি রুশনারা আলীর জন্মস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামে। ৭ বছর বয়সে তিনি পিতা-মাতার সাথে যুক্তরাজ্যে চলে যান এবং সেখানেই লেখাপড়া সহ স্থায়ীভাবে বসবাস ও রাজনীতির সাথে সম্পৃক্ত হন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category