শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কমলগঞ্জে দেবরের হাতে ভাবি খুন: নয় ঘণ্টায় ঘাতক গ্রেফতার

Reporter Name / ২৬৩ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

আলী মোহাম্মদ, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে পারিবারিক বিরোধের জেরে ১৬ জানুয়ারি, বৃহস্পতি রাতে দেবর মঞ্জুর মিয়া (৫০) তার ভাবি কারিমা বেগমকে (৩৮) ছুরিকাঘাতে হত্যা করেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কারিমাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর মঞ্জুর মিয়া পালিয়ে গেলেও পুলিশের দ্রুত তৎপরতায় মাত্র নয় ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জের জাঙালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত কারিমার ভাই আব্দুল সাত্তার এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, “গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘাতক মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।” এই মর্মান্তিক ঘটনায় পাত্রখোলা চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category