শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুমিল্লায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মোহাম্মদ শাহ্ আলম শফি

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশের সম্পাদক প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কুমিল্লা কর্মরত সাংবাদিক এবং পাঠক মেলা সদস্যরা।

২২ এপ্রিল মঙ্গলবার সকাল দশটায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অনুষ্ঠিত হয় ।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের ইসলামী মুল্যবোধের অন্যতম ধারক, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামে যেই মিথ্যা ও হয়রানিমুলক মামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটি শুধু একটি মিথ্যা মামলা নয়, একটি গভীর ষড়যন্ত্রের নকশা। মাহমুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে মার্চ ফর গাজা সংগঠিত হয়েছে তাতে ভারতের দালালেরা জ্বলে পুড়ে যাচ্ছে। তাই তারা মাহমুদুর রহমানকে দমাতে চাচ্ছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এসব মামলায় মাহমুদুর রহমান বিচলিত নন।

ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের গত ১৬ বছর ধরে এই মেঘনা গ্রুপ সরকারের বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়েছে। পণ্য মজুত করে, দেশে কৃত্রিম সংকট তৈরী করে সরকার থেকে ভর্তুকি নিয়ে আমাদের দেশ থেকে টাকা লুটপাট করেছে।
আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত ৫ বছর ধরে মেঘনা গ্রুপের মালিকানাধীন “একাত্তর টিভি”কে বর্জন করেছিল। তারা শুধু ফ্যাসিস্টদের দালালি করে নাই। তারা ভারতের দালালি করেছিল, হাসিনার দালালি করেছিল।
আমরা বিস্ময়ে তাকিয়ে রই, ৫ই আগস্টের পর একাত্তর টিভি কিভাবে টিকে থাকে। কিভাবে তারা ফ্যসিস্টদের দালালি করে। আমি সরকারকে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে এই মেঘনা গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং একাত্তর টিভিকে দ্রুত বন্ধ করতে হবে।

দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, গোমতী সংবাদের সম্পাদক মোঃ মোবারক হোসেন, আমার দেশ পাঠকমেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, কুমিল্লা এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্টাতা সভাপতি ও আমার দেশ কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মো.শাহ্ আলম শফি, কুমিল্লা টাউন হল কমিটির সদস্য সচিব সাজ্জাদুল কবির, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সময় টিভি কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা উত্তর জেলা মহিলা সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, এবি পার্টির কুমিল্লা মহানগরীর আহ্বায়ক গোলাম সামদানী, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত,এখন টিভির কুমিল্লা প্রতিনিধি মাসুদ, কালের কণ্ঠ দক্ষিণ প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, কালের কণ্ঠ উত্তর প্রতিনিধি শাহীন আলম, মাই টিভি কুমিল্লা প্রতিনিধি জসীম উদ্দিন, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি আয়েশা আক্তার, বুড়িচং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জহিরুল হক বাবু, বাংলাদেশ কন্ঠ কুমিল্লা প্রতিনিধি ইয়াছিন, দৈনিক আমার দেশ দাউদকান্দি প্রতিনিধি এন এইচ মোহন, দেবিদ্বার প্রতিনিধি আবু বকর সিদ্দিক, চৌদ্দগ্রাম প্রতিনিধি এমদাদ উল্লাহ, মনোহরগঞ্জ প্রতিনিধি গোফরান ভূঁইয়া, লালমাই প্রতিনিধি কাজী ইয়াকুব, চান্দিনা প্রতিনিধি শাহজালাল সাজু,প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category