শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে রবি মৌসুমের ফসলের প্রনোদনা কর্মসূচীর 

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগরে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে রবি মৌসুমের গম, সূর্যমুখী, শরিষা, মসুর, শীতকালীন পেয়াজ ও অড়হড় ফসলের প্রনোদনা কর্মসূচীর বীজ এবং সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এই প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ তৈয়েবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: লাভলী খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহিদুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার হাফিজা খানম।

উপস্থিত ছিলেন চলিশিয়া ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জসিম উদ্দিন সহ সাধারন কৃষক বৃন্দ। উপজেলায় বিনামূল্যে মোট ২ হাজার ৩শ” ৪০ জন কৃষককের মাঝে ৬ প্রকার বীজ বিতরণ করা হয়। রবি মৌসুমের গম, সূর্যমুখী, শরিষা, মসুর, শীতকালীন পেয়াজ ও অড়হড় ফসলের মধ্যে যে কোনো একটি ধরনের বীজ প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষক পছন্দ করে জমিতে আবাদের জন্য কৃষি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। ২ হাজার ১শ” জন কৃষক কে ১ কেজি শরিষা এবং প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১শ” ১০ জন কৃষককে ২০ কেজি গমের বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষককে ১ কেজি করে হাইব্রিড সূর্যমুখী’র বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৮০ জন কৃষককে ৫ কেজি করে মসুরডালের বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষককে শীতকালীন পেয়াজ ১ কেজি করে ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১০ জন কৃষককে ২ কেজি করে অড়হড়ের বীজ ও ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সকল কৃষক কে দেওয়া বীজ ৩৩ শতক জমিতে আবাদ করতে পরামর্শ দিয়েছেন কৃষি অফিস। মোট ২ হাজার ৩ শ” ৪০ বিঘা জমিতে আবাদ করা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category