শিরোনাম:
‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে বদরগঞ্জ উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন ‎ রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন ‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বদরগঞ্জ শহীদ মিনারে পুলিশের পুষ্পস্তবক অর্পণ মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলার রহস্য উদঘাটন, শুটারসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা   মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু আহত-২ বাগেরহাটের নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে পৌর জামায়াত শিবচরে আমের সোনালী মুকুলে মাতোয়ারা বসন্তের প্রকৃতি নিঃস্ব বিধবার শেষ সম্বলটুকুও কেড়ে নিল আগুন: দুমকিতে ঘর পুড়ে ছাই
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কৈয়া বাজার থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ মিলন মাল (২২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:বুধবার দুপুর পৌনে ১২ টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবক সাতক্ষীরা থেকে ঢাকায় যচ্ছিল। আটক যুবক মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে।

হরিণটানা থানার ওসি তদন্ত টিপু সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজার বাস মালিক সমিতির সামনে চেক পৌষ্ট বসায়।

দুপুর পৌনে ১২ টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়ি কৈয়া বাজারের কাছে আসলে পুলিশ থামার জন্য সংকেত দেন। গাড়ি থামলে পুলিশ তল্লাশি শুরু করে। মিলন মালের আচারণ সন্দেহ হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করে।জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (দক্ষিণ ) তাজুল ইসলাম জানান, উদ্বার হওয়া ইয়াবার পরিমাণ ২৫ হাজার পিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category