শিরোনাম:
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড নড়াইলের লাহুড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে সার কেলেঙ্কারিতে মিথ্যা সাক্ষ্যের বিনিময়ে টাকার প্রস্তাব! খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন সভাপতি সেকেন্দার , সম্পাদক বাশার
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খালেদা জিয়ার হৃদযন্ত্র বসানো হচ্ছে

Reporter Name / ৩০২ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪

ইবিডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হচ্ছে। রোববার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পেসমেকার বসানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লক ছিল, একটা স্টেন্টও লাগানো ছিল। সব কিছু পর্যালোচনা করে এখন মেডিকেলে বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। উনাকে বিশেষায়িত কক্ষে নেয়া হয়েছে।’

হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে গত শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। ওই মেডিকেল বোর্ডের সদস্যরা শনি ও রোববার কয়েক দফা বৈঠকে বসে পেসমেকার বসানোর সিদ্ধান্ত দেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category