শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনার সড়ক দুর্ঘটনায় নিহত ৪: আহত ৫

Reporter Name / ৩৫৯ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা :খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা স্থানে
একটি পিকআপ ভ্যানের সাথে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন।
সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাত যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিলো। যাত্রীবাহী ইজিবাইকটি খুলনা – সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী মাছবাহি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহতদের দুপুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই খোলা সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যেন যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে। ঘটনার পরপরই পিকআপ চালক ও হেলপার পালিয়ে যায়।
ডুমুরিয়া থানার ওসি মো: মাসুদ রানা বলেন, মাছবাহি পিকআপ এর সাথে ইজিবাইকে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা যায়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে একজন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম কাজ করছেন। মৃত ব্যক্তিদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।
খুমেক হাসপাতাল সুত্রে জানা যায়, ওই সড়ক দুর্ঘটনায় নিপা (২২)৷ সামিয়া খাতুন (১৮), রিনা(৪০) ও আসিবুর (০৮) এক শিশু ভর্তি হয়েছেন। এছাড়া খুমেক হাসপাতালে মুজাহিদুল মোড়ল(২৫) নামে এক ব্যক্তি এবং অজ্ঞাত নামা আরও এক ব্যক্তি মারা যায়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন দুর্ঘটনায় স্হল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category