শিরোনাম:
রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিস সংলগ্ন উত্তর পাশে ভূঁইয়া বাড়ির ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনবাগ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম।

অভিযানকালে ভূঁইয়ার মালিকানাধীন একটি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় প্রায় চার হাজার লিটার ডিজেল এবং এক হাজার পাঁচশ লিটার পেট্রোল জব্দ করা হয়। প্রশাসনের দাবি, এসব জ্বালানি তেল যথাযথ অনুমোদন ছাড়া সংরক্ষণ করা হচ্ছিল।এ ঘটনায় ভূঁইয়া ট্রেডার্স এর পরিচালক আবু তাহের ভূঁইয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ না করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category