শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

টঙ্গীতে কারখানার ভাড়া আদায়ের লক্ষে প্রবাসীর সংবাদ সম্মেলন

Reporter Name / ৩০৮ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪

আরিফা হক গাজীপুর প্রতিনিধি : কারখানার বকেয়া ভাড়ার টাকা আদায় করার লক্ষে গাজীপুরের টঙ্গী ভাদাম এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় নিজ কারখানা ভবনে এ সংবাদ সম্মেলন করেছেন গিয়াস উদ্দিন মুরাদ নামে এক স্পেন প্রবাসী।
সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন মুরাদ জানান, তিনি স্পেন প্রবাসী হওয়ায় ব্যস্ততার কারণে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর তার মালিকানাধীন এনজেলস কম্পোজিট নিটিং ইন্ডাষ্টিজ পাইভেট লি: নামের কারখানাটি মেশিনারিজসহ মাসিক ৪০ লাখ টাকা ভাড়া ধার্য করে পাশর্^বর্তী নীট বাজার লি: এর পরিচালক রিপন মিয়া ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রিয়াজ নামের দুইজনের কাছে ভাড়া দেন। শর্ত থাকে প্রতিমাসের ২০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধের। কিন্তু তারা ধার্যকৃত ওই ভাড়া কোন মাসেই নিয়মিত পরিশোধ না করে গিয়াস উদ্দিন মুরাদের সাথে তালবাহানা শুরু করেন। এমতাবস্থায় কারখানার মালিক গিয়াস উদ্দিন মুরাদ ভাড়া না পেয়ে বার বার ভাড়া পরিশোধে তাদেরকে তাগাদা দিলে, তারা মুরাদের মুঠোফোন নম্বরটি ব্যস্ত করে রাখে এবং মুরাদের ম্যানেজার আলমগীর হোসেনকে ভাড়া চেয়ে বিরক্ত না করার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। এঘটনায় একই দিন টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী (নং ১৩২৪) করা হয়েছে। ভাড়াটিয়া রেজাউল করিম রিয়াজ ও রিপন মিয়া কোন মাসেই পুরো ভাড়া পরিশোধ না করায় এযাবৎ মোট ১৬ কোটি ৫০ লাখ টাকা ভাড়া বকেয়া পাওনা রয়েছে বলে জানান ওই প্রবাসী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন মুরাদ বলেন, আমি আমার এন ভাড়ার টাকা আদায়ে এবং কারখানাকে তাদের কবল থেকে মুক্ত করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।
সংবাদ সম্মেলন শেষে কারখানায় উপস্থিত এডমিন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা গনমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশে করেন।
এবিয়য়ে নীট বাজার লি: এর পরিচালক রিপন মিয়া ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রিয়াজের মুঠফোনে কল দিলে তাদের কেউ ফোন ধরেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category