শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে নিজ দলের সদস্যের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার (২৭শে এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার (২৮শে এপ্রিল) সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন সপরিবারে বসবাস করে আসছেন। গভীর রাতে ৬ থেকে ৭জনের একটি ডাকাতদল রান্নাঘরের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশের চেষ্টা চালায়। এসময় দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠলে চিৎকার শুরু করেন। ভেতর থেকে গিয়াস উদ্দিন শক্ত করে গ্রিল ধরে রাখেন এবং পরিবারের অন্য সদস্যেরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। একপর্যায়ে আশপাশ থেকে লোকজন জড়ো হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ডাকাতদলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাদেরই দলের আরেক সদস্যের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই ওই ডাকাত সদস্যের মৃত্যু হয়। সহকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় রেখেই অন্য ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার থানা পুলিশ সাড়ে নয়টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category