শিরোনাম:
রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

তিনদিনেও মেলেনি সন্ধান, সেনবাগে নিখোঁজ কিশোর

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোঃ মেহেরাব হোসেন ওরফে অনন্যা (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বজনরা গভীর উদ্বেগে রয়েছেন।পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ মেহেরাব হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব লালপুর মসজিদ বাড়ি এলাকার বাসিন্দা মোঃ ইমাম হোসেন ও নুর মর্জিনা আক্তার দম্পতির ছেলে। সে বর্তমানে সেনবাগ উপজেলার সিলোনিয়া মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার বর্ডিংয়ে থেকে পঞ্চম জামাতে পড়াশোনা করত।

তার মামা মোঃ মামুনুর রশিদ (৪৭) জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে মেহেরাব মাদ্রাসা থেকে বাড়িতে আসে। পরে ১০ এপ্রিল ২০২৬ তারিখে সে সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর এলাকার আব্দুস ছাত্তারের নতুন বাড়িতে (তার খালার বাড়ি) বেড়াতে যায়।

এরপর ১৩ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সে খালার বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের খবর পেয়ে তারা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরে পরিবারের সাথে আলোচনা করে বিষয়টি সেনবাগ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ হিসেবে জানানো হয়েছে।নিখোঁজ মেহেরাব হোসেনের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট, মুখমণ্ডল লম্বাটে এবং সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে মাদ্রাসার পায়জামা ও টি-শার্ট ছিল বলে জানা গেছে।তার কোনো সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বা নিম্নোক্ত নম্বরে জানাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category