শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিঘলিয়ায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

 

বেনজীর আহমেদ মুকুল দিঘলিয়া প্রতিনিধি:খুলনা-৪ সংসদীয় আসনের (রূপসা–দিঘলিয়া–তেরখাদা) আওতাধীন দিঘলিয়া উপজেলার ৪০টি ভোটকেন্দ্রে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।

এ সময় তিনি বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনীর ৬ প্লাটুন, বিজিবির ২ প্লাটুন, কোস্টগার্ডের ২ প্লাটুন, আনসার ব্যাটালিয়নের ৪টি স্ট্রাইকিং ফোর্সসহ বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কর্মকর্তাদের তথ্যমতে, এবারে খুলনা-৪ আসনের দিঘলিয়া অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪০৮ জন। এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির আজিজুল বারী হেলাল, ইসলামী আন্দোলনের মাওলানা ইউনুস আহমেদ এবং ১১ দলীয় জোটের মাওলানা সাখাওয়াত হোসেনসহ অপর এক প্রার্থী।
নির্বাচনী সরঞ্জাম বিতরণকে কেন্দ্র করে উপজেলা পরিষদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের দিন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category