শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সাকিব হোসেন পটুয়াখালী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনে বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে দুমকিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার সহধর্মিণী মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার লেবুখালী পায়রা পয়েন্ট চত্বরে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের উপদেষ্টা সুরাইয়া আক্তার চৌধুরী। তিনি বলেন, এমপি হলে মন্ত্রী পাই-সে আমাদের আলতাফ ভাই। ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।
পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মিসেস জেসমিন জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, পবিপ্রবি জনসংযোগ বিভাগের ডেপুটি ডাইরেক্টর মাহফুজুর রহমান সবুজ বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো.মজিবুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব
মতিউর রহমান দিপু, বিএনপি নেতা
মো. জসিম উদ্দিন হাওলাদার, মো. ফোরকান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category