শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দুমকী থানা ঘেরাও করে ধর্ষকদের দ্রুত গ্রেফতার দাবিতে ২৪ ঘন্টা আল্টিমেটাম

Reporter Name / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সাকিব হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ জুলাই বিপ্লবে শহিদ মোঃ জসিম উদ্দিনের মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত আটকের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভমিছিল করে পটুয়াখালীর দুমকী থানা ঘেরাও করে ছাত্র-জনতা।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল দুমকী থানা চত্বরে প্রবেশ করে এবং অপর আসামিদেরও আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করার আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা।এসময় পুলিশের বিরুদ্ধে মামলা নিতে ও অপর অভিযুক্তদের আইনের আওতায় আনতে গড়িমসির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এছাড়াও পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকার মালেক মুন্সির ছেলে ইমরান হোসেনের বিরুদ্ধে ওই ঘটনার মূল নায়ক বলে দাবি করেন তারা।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার আল মামুন সুপার মার্কেটের সামনে বগা-লেবুখালী মহাসড়কে সাজ্জাদুল ইসলাম দুর্জয় ও আমিনুল ইসলামের নেতৃত্বে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে ধর্ষণের মতো অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি বন্ধ করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। আর দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অনেক অপরাধী পার পেয়ে যায়, যা ভবিষ্যতে আরও বড় অপরাধের জন্ম দেয়। এছাড়াও ভুক্তভোগী নারী ও শিশুদের মানসিক ও সামাজিক সহায়তা বাড়ানোর ওপর জোর দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category