শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দুমকীতে বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার

Reporter Name / ১৭৩ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একাধিক গ্রাম লোহালিয়া নদীর জোয়ার ও টানা বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে। প্রবল স্রোতের চাপে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় এলাকাগুলোয় হঠাৎ করে নদীর পানি ঢুকে পড়েছে। এতে বসতঘর, রাস্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং ধারাবাহিক ভারি বর্ষণের ফলে লোহালিয়া নদীতে পানি ও স্রোতের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে গেছে। এর ফলে মুরাদিয়ার উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি ও দক্ষিণ মুরাদিয়া গ্রামের অন্তত পাঁচটি স্থানে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি গ্রামে ঢুকে পড়ে। গ্রামীণ কাঁচা সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান বলেন, উত্তর মুরাদিয়ার বশিরিয়া মাদ্রাসা-সংলগ্ন পাকা রাস্তার বড় একটি অংশ ভেঙে গেছে। এ ছাড়া সন্তোষদি স্লুইসগেট, পাংসিঘাট এবং দক্ষিণ মুরাদিয়ার হাওলাদার বাড়ি এলাকার বেড়িবাঁধ ভেঙে আশপাশের ঘরবাড়ি ও রোপা আমনের বীজতলা পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের সময় নদী তীরবর্তী মানুষরা কার্যত পানিবন্দি হয়ে পড়ছেন।

হাফিজুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে পাউবো কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে পানি নামার আগ পর্যন্ত মেরামত কাজ শুরু করা সম্ভব নয়। বিলম্ব হলে আসন্ন আমন মৌসুমে কৃষিতে বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছেদুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

পাউবো পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী মো. নিরব হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ চেয়ে ঢাকায় প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category