শিরোনাম:
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে অবস্থান রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দৌলতদিয়া নিষিদ্ধপল্লিতে মদ লাল মিয়ার ভেজাল মদ খেয়ে বিপ্লব নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ!

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি: এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যৌনপল্লি দৌলতদিয়া। এই যৌণপল্লিতে অবৈধ ভাবে বাংলা মদ ব্যবসায়ী মদ লাল মিয়া ওরফে ছোট লাল মিয়ার বাড়ী থেকে ভেজাল মদ খেয়ে বিপ্লব ঘরামি (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠেছে। নিহত ব্যক্তি মেহেরপুর জেলাধীন গাংনি থানার কাজিপাড়া গ্রামের মৃত হারেজ ঘরামির ছেলে। গতকাল গভীর রাতে যৌনপল্লির মদ লাল মিয়া ওরফে ছোট লাল মিয়ার নিজ বাড়ীতে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।উল্লেখ্য, বিগত ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে তৎকালীন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বিতীয় খুনি এরশাদ সিকদার খ্যাত নুরুল ইসলাম মন্ডলের ছত্রছায়ায় অবৈধ ভাবে ভেজাল বাংলা মদ তৈরী করে যৌণপল্লিতে একক আদিত্য বিস্তারের মাধ্যমে মদের ডিলার এবং যৌনপল্লির প্রত্যেকটি মদের দোকানে দোকানে কালো বাজারে মদ বিক্রি করে আসছেন। সেইসাথে প্রতি রাতে স্বৈরাচারী আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কিছু অসাধু পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতিটি মদের থেকে মাসিক ২০০০ টাকা করে মাসহারা আদায় করতেন। খোঁজ নিয়ে জানা গেছে, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হলেও, এখন সেই ধারাবাহিকতা বজায় রয়েছেন মদ লাল মিয়া ওরফে ছোট লাল মিয়া। এখনও সুকৌশলে প্রতিটি মদের দোকান থেকে ২০০০ টাকা করে মাসিক মাসোহারা আদায় করছেন এই অবৈধ ভেজাল বাংলা মদ ব্যবসায়ী মদ লাল মিয়া ওরফে ছোট লাল মিয়া।

এছাড়াও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে,যৌনপল্লিতে কুখ্যাত এই অবৈধ বাংলা মদের ব্যবসায়ী মদ লাল মিয়া ওরফে ছোট লাল মিয়ার কোন মদ বিক্রির পারটিম নেই। দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে তিনি এই মদের ব্যবসা করছেন।এবিষয়ে অভিযুক্ত মদ লাল মিয়া ওরফে ছোট লাল মিয়ার সাথে কথা হলে তিনি বলেন,আমি আমার বাড়ীতে কোন ভেজাল মদ বিক্রি হয় না। আমি ভাল মদ বিক্রি করি। আর প্রতিটি দোকান থেকে মাসিক মাসোহারা নেওয়ার কথা স্বীকার করে তিনি আরও বলেন,আমি আওয়ামী লীগের সময়ে প্রতিটি দোকান থেকে মাসিক মাসোহারা নিয়েছি কিন্তু এখন নেই না।এবিষয়ে গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান,এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানাতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category