শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর করলেন এসপি এহসানুল কবীর

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা সিসিআইসি কর্তৃক উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল(CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই (নিঃ) গৌতম কুমার পাল ও এসআই (নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসে বিশ টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৯৩,০০০/- টাকা উদ্ধার করা হয়। মন্গবার (১১ মার্চ) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের বিশ টি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ৯৩,০০০/- টাকা কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল মহোদয়

আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন।

যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শাহ্ দারা খান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category