শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলের কালিয়া প্রতিপক্ষের হামলায় নিহত,অস্ত্র গুলিসহ আটক

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, অস্ত্র ও গুলিসহ আটক দুইজন নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় হাসিম মোল্যা (৩৮) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে ওয়ান সুটারগান ও গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার (৫৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১৫ মার্চ) দুপুরে হাসিম মোল্যা নামে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পক্ষের গ্রুপের হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের সিরাজ মোল্যার বাড়ি থেকে ওয়ান সুটারগান ও গুলিসহ দু’জনকে আটক করা হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত হাসিম মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা। এছাড়া অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিরা হলেন- ওই গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যার লোকজন প্রতিপক্ষ জনি মোল্যাসহ তার লোকজনের ওপর হামলা করে। এ ঘটনায় ঠেকাতে গিয়ে দু’জন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়।

এ ঘটনায় দুপুরে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা নামে এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সকালে হামলার শিকার হয়ে জনি গ্রুপের লোকজন পালটা হামলার প্রস্তুতি নেয়ার সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে জনি গ্রুপের দু’জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category