শিরোনাম:
নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবাদি জমির ফসল নিয়ে যাওয়াতে বাধা প্রতিপক্ষের,থানায় উল্টো মিথ্যা অভিযোগ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার মুগদা পাবনা সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য। ডিআইজি রেজাউল হক। ভবদহের জলাবদ্ধতায় এবারও প্রায় ৪ হাজার হেক্টর জমিতে বােরা আবাদ হয়নি নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত ও গৃহবধূরকে পিটিয়ে হত্যার অভিযোগ দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার রংপুর মহানগরে গণঅধিকার পরিষদের ২৪ ও ২৮ নং ওয়ার্ড কমিটি অনুমোদন রূপসায় আন্তর্জাতিক নারী দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ :

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং দি হাঙার প্রজেক্ট এর সহোযোগিতায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮ই মার্চ রবিবার বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার এর সভাপতিত্বে,অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সুশান্ত রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু,পৌর মহিলা দলের সভাপতি মাহামুদা খানম মুক্তা,সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন।

সভার সভাপতি বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা ঘরে ও বাইরে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি নারীদের এই অবদানকে যথাযথ মর্যাদা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন যে, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার মাধ্যমে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি নারীদের সামাজিক অবস্থান আরও সুদৃঢ় করতে জ্ঞানচর্চা বৃদ্ধি এবং নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন  মোঃ নাজমুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category